1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

পেশাদার সাংবাদিকতার প্রত্যয়ে অষ্টগ্রামে রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা আগামী ৭ জুলাই

অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে নবগঠিত অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব-এর আয়োজনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৭ জুলাই ২০২৫, শনিবার পরিচিতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটি সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে অষ্টগ্রাম উপজেলা পরিষদ হল রুমে।

‎‎ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. দিলশাদ জাহান, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

‎‎এই পরিচিতি সভার মূল উদ্দেশ্য হলো—স্থানীয় সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারাবদ্ধ হওয়া।

‎‎ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণী-র অষ্টগ্রাম প্রতিনিধি মো. নাদিরুজ্জামান আজমল জানান, “এই অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি হবে অষ্টগ্রামের সাংবাদিক সমাজের ঐক্য ও দায়বদ্ধতার প্রকাশ। আমরা স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে একটি দায়িত্বশীল এবং কার্যকর সংগঠন গড়ে তুলতে চাই।”

‎‎অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধি সহ শতাধিক আমন্ত্রিত অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং