
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৬ জুন সকাল ১১টায় উপজেলা কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এসিল্যান্ড ও পৌর প্রশাসক মো. মামুন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা ডা.নূর-এ-আলম খান, ওসি সাখাওয়াৎ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর ই আলম প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধান, স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি মাদক, জুয়া, ইভটিজিং নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
Leave a Reply