1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

করিমগঞ্জের দক্ষিণ আশতকা মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।। 
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জের দক্ষিণ আশতকা মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার,১২ জুন বিকাল ৬ টায় দক্ষিণ আশতকা ইসলামপাড়া গ্রামবাসী কর্তৃক  আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট বন্দের বাড়ি খেলার  মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। 

পুরস্কার হিসেবে বিজয়ীদের মধ্যে  ১৫ হাজার টাকা মূল্যের খাসি ছাগল এবং রানার আপ দলের মধ্যে ৪ হাজার টাকা মূল্যের রাজহাঁস বিতরণ সম্পন্ন হয়।খেলায় বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত  ফুটবল একাদশ দুটি দল প্রতিদ্বন্দ্বীতা করে। ৪০ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াই শেষে বিবাহিত ফুটবল একাদশ ৩ গোলে  অবিবাহিত ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কফিল মোবারক মাসুদ জোবায়ের।বিশেষ অতিথি ছিলেন  ব্যবসায়ী আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ফজলু রহমান মাস্টার,গুণধর ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক তাজ মাহমুদ,দিলোয়ার হোসাইন ভূইয়া নানক, গুণধর ইউপি সদস্য আজহারুল ইসলাম বকুল,বিএনপি নেতা জোনায়েদ আহমেদ,শাহ আলম,প্রবাসী হারুন অর রশিদ,প্রবাসী আরিফুল ইসলাম,ছাইদুর রহমান মো.আনার মিয়া, মো.হেলাল উদ্দিন,শফিকুল ইসলাম,নবী হোসেন,লায়েস ব্যাপারী,জয়নুদ্দিন ব্যাপারী জাকির হোসেন,নাজমুল হাসান,রান্জু মিয়া,গণতন্ত্রী পার্টি নেতা রতন মিয়া  প্রমুখ। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন আরজু মিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং