1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

হোসেনপুরে নিখোঁজের দুই ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর,কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের ২ ঘন্টা পর একটি পুকুর থেকে নুসরাত (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।  

মঙ্গলবার, ৩ জুন বেলা ৩ টার দিকে উপজেলার সাহেদল ইউনিয়নের ঠাডারকান্ডা বাজার সংলগ্ন সুয়েজ খানের ফিসারি থেকে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় নুসরাত।  তাৎক্ষণিক স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে নুসরাতের কোন সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘন্টা খোঁজাখুঁজি করে বিকেল ৫ টার দিকে শিশু নুসরাতের নিথর দেহ উদ্ধার করে। 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিচ্যানেলফোরকে  বলেন,এ বিষয়ে পরবর্তী আইননুগ প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং