1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

ইটনায় তিন দিনব্যাপি ভূমি মেলা শুরু

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ভূমি মেলার আয়োজন করা হয়েছে।

রবিবার ২৫ মে  সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে তিন দিন ব্যাপি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে ইটনা উপজেলা পরিষদ হল রুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা  বক্তব্য রাখেন, জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, ইটনা উপজেলা জামায়াতে ইসলামী আমীর আবুল হোসাইন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস.এম কামাল হোসেন, ইটনা থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ।

বক্তাগণ ভূমি মেলার বিভিন্ন দিক তুলে আলোচনা করেন। মেলায় ই-নামজারি আবেদন প্রক্রিয়ার সরসরি প্রদর্শনী, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও ডিজিটাল ফি লেনদেন সংক্রান্ত সচেতনতামূলক সেশন, উন্মুক্ত প্রশ্ন উত্তর ও গণশুনানি কার্যক্রম, শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ, আগত নাগরিকদের জন্য তাৎক্ষনিক সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী কমিশনার ভূমি আবু বকর সিদ্দিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং