1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

করিমগঞ্জে গরু চোর সন্দেহে তিনজন আটক

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ(কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ।

মঙ্গলবার,২০ মে বিকাল ৪ টার দিকে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের উজানবরাটিয়া জলভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক তিজন হচ্ছেন, মাসুদ মিয়া(৩৫),আলাল  মিয়া(৪০),রুক্কু মিয়া(৪৫)। তিন ব্যক্তিকে জনতা আটক করেছে।

স্থানীয়রা জানান, প্রতি বছর কোরবানি এলেই কৃষকদের গরু চুরির ঘটনা ঘটে। আটক তিনজন  হাওরের মাঠ থেকে গরু নিয়ে উজানভরাটিয়া জলভাঙ্গা এলাকায় প্রবেশ করলে লোকজন টের পেয়ে চিৎকার করে। এতে আশপাশের মানুষ জড়ো হলে  চোরচক্র পালাতে চেষ্টা করে। তখন তাদেরকে ২টি গরুসহ ধরে ফেলে গ্রামবাসী।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। অভিযুক্ত ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুণধর ইউপি সদস্য শাহাব উদ্দিন বিডিচ্যানেলফোরকে ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং