1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

কিশোরগঞ্জের নিকলীতে বিদ্যুৎস্পৃষ্টে করিমগঞ্জের যুবকের মৃত্যু 

দিলোয়ার হোসাইন নানক।। 
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার, ১৮ মে বিকাল ৩ টার দিকে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের ধীরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসলামের (৩৫) বাড়ি করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা পঞ্চাবাড়ী মোড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবমারসিবল পাম্পে (জল মটরে)বিদ্যুৎ লাইন সেট করতে যান ইসলাম। এসময় বিদ্যুৎতিক শক খেয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলেই  মারা যান তিনি।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন,করিমগঞ্জ থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন,বিদুৎপৃষ্ঠ হয়ে নিহত ইসলামের বিষয়টির আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গুণধর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাঁন মিয়া বিডিচ্যানেলফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং