1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

হোসেনপুরে জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নারী জাগরণ ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১৪ মে বিকেলে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উপজেলার শাহেদল ইউনিয়নের রহিমপুর গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম,তথ্যসেবা কর্মকর্তা আজিজুন নাহার ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকগণ।

অনুষ্ঠানে বক্তারা নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং