1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

হোসেনপুর পৌর এলাকায় রাস্তার সংস্কার নেই, জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড পশ্চিম ধুলজুরী এলাকায় দীর্ঘ দিন ধরে রাস্তার সংস্কার নেই। ফলে সংস্কারের অভাবে এ রাস্তায় জনদুর্ভোগ দেখা দিয়েছে। 

হোসেনপুর থানা ধুলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার জীবের গড় এলাকায় জহিরুল ইসলামের বাড়ি হতে জজ মিয়ার বাড়ি পর্যন্ত ৮০ ফুট রাস্তাটি ভাঙ্গনের ফলে বেহাল অবস্থা দেখা দিয়েছে।

বর্ষার মওসূমে রাস্তার মাটি সরে গিয়ে ভাঙ্গন ও কাদার সৃষ্টি হয়। ভাঙ্গনকৃত রাস্তা দিয়ে এলাকার উৎপাদিত কৃষি পণ্য নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

স্থানীয়রা জানান,  বিভিন্ন সময়ে পৌর কর্তৃপক্ষ  রাস্তার সংস্কার  ও উন্নয়নের জন্য মাপজোক করলেও অদৃশ্য কারণে তা আলোর মুখ দেখেনি ভুক্তভোগী মো: রাজিব মিয়া জানান -বর্ষাকালে এ রাস্তা দিয়ে আমরা চলাচল করতে পারিনা। স্কুলগামী শিশু ও বৃদ্ধরা এ ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচলের সময় আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

সংরক্ষিত ২ আসনের সাবেক পৌর কাউন্সিলর পারভীন আক্তার বলেন, রাস্তা উন্নয়ন ও সংস্কারের জন্য প্রস্তাব করা হলেও  তা বাস্তবায়ন হয়নি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং