1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

নান্দাইলে তিন দিনব্যাপী কৃষক গ্রুপ রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে ২০২৪-২০২৫ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকৃরণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক গ্রুপ রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ৪ মে নান্দাইল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে ৩০ জন কৃষক-কৃষাণীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে  প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সালমা আক্তার, ময়মনসিংহ জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে হাবিবা, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আবু আহম্মেদ তারিফ, উপ-সহকারী কৃষি অফিসার কামাল হোসেনসহ প্রশিক্ষণার্থী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, ফসলের নিবিড়তা বৃদ্ধি করণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণের মাধ্যমে ও সার্বক্ষণিক তদারকির মাধ্যমে এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নে আমাদের চেষ্টা অব্যাহত আছে। প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মাঝে একদিনের সম্মানী ভাতা সহ বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং