1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সরকারী প্রাথমিকে আসছে ৪০ হাজারের বড় নিয়োগ, সঙ্গে পদোন্নতিও

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহিত

 

খুব শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শূন্যপদে ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। অবশ্য এর আগেই বিদ্যমান শিক্ষকদের মধ্য থেকে ৩০ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়ারও সিদ্ধান্ত আসতে পারে। আদালতে এ বিষয়ে একটি মামলা চলমান রয়েছে। এ ছাড়া বর্তমানে দেশে আট হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলতি বছর শুরু হতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এ দিকে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার। ৩০ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে প্রায় আট হাজার ৪৩টি শূন্য পদ রয়েছে। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ ছাড়া ৩০ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন। ফলে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হতে পারে।

এ বিষয়ে গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকে শিক্ষকের পদ শূন্য থাকা শিক্ষার জন্য বড় ধরনের ক্ষতি। যদিও বর্তমানে ৩০ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত একটি বিষয় আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়া আট হাজারের বেশি পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন এবং নতুন নিয়োগ বিধিমালা বাস্তবায়নের পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আশা করা হচ্ছে চলতি বছরেই বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।-সংগৃহিত

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং