
কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে এক লন্ডন প্রবাসী নিহত হয়েছেন।
নিহত মো. মোস্তাক মোল্লা (৩৫) কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও এলাকার মেনু মোল্লার ছেলে।
বুধবার, ৯ এপ্রিল দুপুরে শহরের গাইটাল পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি থেকে শহরে আসার পথে গাইটাল পুকুরপাড় এলাকায় একটি ব্যাটারীচালিত অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোস্তাককে বহনকারী মোটরসাইকেলের। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে বিকেল ৪টার কিছু পরে অ্যাম্বুলেন্সেই তিনি মারা যান।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিডিচ্যানেলফোরকে ঘটনা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মোস্তাক সরকার লন্ডনে থাকতেন। গত ঈদুল ফিতরের পরদিন তিনি দেশে আসেন। কয়েকদিন পরে তার লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল। মোস্তাকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply