1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

নান্দাইলে ২৬ হাজার ৬০৭ জন উপকারভোগী পাচ্ছেন ১৫ টাকা কেজি দরের  চাল       

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় খাদ্য অধিদপ্তর পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজি দরের চাল বিতরণ শুরু হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের হতদরিদ্র ২৬ হাজার ৬০৭ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। খাদ্য বান্ধব কর্মসূচির ৫০ জন ডিলার ট্যাগ অফিসারদের উপস্থিতিতে উপকারভোগিদের সনাক্ত করে প্রতি কেজি চাল ১৫ টাকা দরে বিক্রি করা  হচ্ছে। বুধবার, ১৯ মার্চ উপজেলার গাংগাইল ইউনিয়নের বাংলাবাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মেসার্স হাই ট্রেডার্স এর স্বত্তাধিকারী মো. সাইফুল ইসলাম ৫২৪ জন কার্ডধারীর  মাঝে চাল বিতরণের কাজ শুরু করেন।

এসময় ট্যাগ অফিসার শিক্ষক শামসুল ইসলাম মানিক, বিএনপি নেতা মো. আব্দুল্লাহ ভূইয়া, ইউপি সদস্যা মোছা. বিউটি আক্তার, বিএনপি নেতা আ: কাদির, হাবিবুর রহমান, ছাত্রদল নেতা শাহ আলম, সৌরভ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন, ট্যাগ অফিসারকে নিয়ে কার্ডধারী সনাক্ত করে চাল বিতরণ করা হচ্ছে। প্রতি কার্ডধারীকে ১৫ টাকা কেজি হারে নগদ ৪৫০ টাকার বিনিময়ে ৩০ কেজি চাউলের বস্তা দিয়ে দিচ্ছি। এছাড়া কেউ যদি চাউল নিয়ে বিক্রি করে দেয় তাহলে তাকেও সনাক্ত করে তালিকাভূক্ত করে রাখছি। যা পরে উপজেলা ইউএনও মহোদয়ের নিকট জমা দেওয়া হবে।

এ বিষয়ে ট্যাগ অফিসার শামসুল ইসলাম মানিক বলেন, খুব সুন্দরভাবে চাউল বিতরণের কাজ শুরু হয়েছে। আশা করছি সুষ্টভাবে তা বিতরণ কর্মসূচি শেষ হবে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, ইতিমধ্যে ডিলারগণ বিতরণ শুরু করেছেন। আইন অনুযায়ীই তা সুষ্ট বিতরণ হবে, ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং