1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

লিটন মেম্বারকে গুজাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ২নং গুজাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ইউপি সদস্য মো. লিটন মেম্বারকে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ১১ মার্চ স্থানীয় সরকার বিভাগ, এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গুজাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাসুদ মামলাজনিত কারণে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন—এ তথ্য উপজেলা নির্বাহী অফিসার, করিমগঞ্জ কর্তৃক জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৩(২), ১০১ ও ১০২ মোতাবেক এবং ১৯ অগাস্ট ২০১৪ তারিখের সংশ্লিষ্ট পরিপত্রের আলোকে মো. লিটন মেম্বারকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লিটন জানান, তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের শতভাগ চেষ্টা করবেন। এ সময় তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

মো. লিটন মেম্বার গুজাদিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড থেকে পরপর দুইবার নির্বাচিত ইউপি সদস্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং