1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইটনায় র‌্যালি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে  এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার, ১ মার্চ সকাল ১১ টায় ইটনা উপজেলা পরিষদের ইসলামিক ফাউন্ডেশনের অফিসের সামনে থেকে  বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  ইটনা বাজার ধনু নদীর পাড় সংলগ্ন জামতলায় এসে শেষ হয়। র‌্যালিতে আহলান সাহলান মাহে রমজান, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি, রক্ষা করি, মাহে রমজানের আগমন, শুভেচ্ছা স্বাগতম স্লোগান দেয়া হয়। র‌্যারিতে ইসলামিক ফাউন্ডেশন ইটনা উপজেলার সুপার ভাইজার মো, একিন আলী নেতৃত্ব দেন। র‌্যালিতে উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের শিক্ষক, মডেল ও সাধারণ কেয়ার টেকারগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং