1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

প্রচারণার ব্যানার-ফেস্টুনে সৌন্দর্য হারাচ্ছে কিশোরগঞ্জ জেলা শহর,দেখার কেউ নেই

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

প্রচারণার বিভিন্ন ব্যানার-ফেস্টুন আর পোস্টারে ঢেকে আছে কিশোরগঞ্জ জেলা শহর। শহরের বৈদ্যুতিক খুঁটি থেকে শুরু করে ল্যাম্পপোস্ট, এমনকি শহরের কয়েকটি ব্রিজের মাঝে লাগানো হয়েছে বিভিন্ন ব্যানার-ফেস্টুন। এছাড়াও বিভিন্ন কোচিং সেন্টারসহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যানার পোস্টার রাজনৈতিক দল ও মাহফিলের ব্যানারও লক্ষ্য করা গেছে। এতে করে সৌন্দর্য হারাচ্ছে কিশোরগঞ্জ শহর।

রবিবার, ২৩ ফেব্রুয়ারি দুপুরে সরেজমিনে জেলা শহরের প্রধান সড়ক আখড়াবাজার ব্রিজসহ বিভিন্ন স্থানে দেখা গেছে এমন চিত্র। ব্রিজের সঙ্গে বড় বড় কয়েকশ ব্যানার-ফেস্টুন সাঁটানো ও ঝোলানো হয়েছে কয়েকটি কোচিং সেন্টারের পোস্টার ও ব্যানার।

নিয়মনীতি ও আইনের তোয়াক্কা না করেই কয়েকশ ব্যানার-ফেস্টুন সাঁটানো ও ঝোলানো হয়েছে। এতে যেমন নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য তেমনি ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। তাই শহর থেকে এসব ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড অপসারণের দাবি জানিয়েছে শহরবাসী।

জেলা শহরের স্থানীয় বাসিন্দা মেরাজ নাছিম বলেন, ব্যানার-ফেস্টুনের কারণে শহরের সৌন্দর্য নষ্ট হয়ে পড়েছে। যত্রতত্র নানান পোস্টারে দেয়াল সয়লাব। যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি দিলে আমাদের প্রাণের কিশোরগঞ্জের সৌন্দর্য ফুটে উঠবে।

জাতীয় নাগরিক কমিটি কিশোরগঞ্জ জেলার অন্যতম প্রতিনিধি সাইফুল্লাহ সিদ্দিক হিমেল বলেন, এই শহর আমাদের সবার। সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। প্রশাসন ও পৌরসভার উচিত যেখানে সেখানে ব্যানার পোস্টার লাগানো বন্ধ করে প্রচার প্রচারণার জন্য নিদিষ্ট জায়গা নির্ধারণ করে দেয়া। এতে পরিবেশ ও সৌন্দর্য সবদিক থেকে রক্ষা পাবে। সকলে সাথে আলাপ আলোচনা করে এটা করা যায় বলে আমি মনে করি।

এ বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভার মেয়রের নতুন দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মোছা. মোমতাজ জানান, আমি নতুন এসেছি। তবে ব্যানার-ফেস্টুন অপসারণে খুব দ্রুত আমরা কঠোর অবস্থানে যাব। কোনোভাবেই শহরের সৌন্দর্য নষ্ট হতে দেওয়া যাবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং