
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ আহম্মেদ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেয়েছেন। চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটনের জন্য তিনি আবারো জেলার শ্রেষ্ঠ ওসির মর্যাদা লাভ করেন। বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম তাকে এ পুরস্কার প্রদান করেন।
জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাকারী অফিসার ইনচার্জ মো. ফরিদ আহম্মেদ, নান্দাইলে যোগদানের সাড়ে চার মাসের মধ্যে তিনি তিনবার জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার অর্জন করেন। মাদক উদ্ধার ও ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতারে দুইবার জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার অর্জন ও একবার জেলার সেরা অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, এ অর্জন আমার একার নয়, এটা আমার থানার স্টাফসহ নান্দাইলের সচেতন নাগরিকের। এছাড়া এটা আমার অন ডিউটি। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অব্যাহতসহ অপরাধী সে যেই হোক না কেন ? তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। এজন্য থানা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানাই।
Leave a Reply