1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বিএনপি নেতা খুন

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ওয়ার্ড বিএনপির নেতা আলম (৬৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার, ২১ জানুয়ারি দুপুরে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম চরটেকি গ্রামের মরহুম নাজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কৃষক আলম নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় পাশের বাড়ির গোলাম হোসেনের দুই ছেলে সোহরাব উদ্দিন এবং নিজাম উদ্দিনের মধ্যে গাছ কাটা নিয়ে ঝগড়া হয়। আলম তাদের দুই ভাইকে থামাতে গেলে ছোট ভাই সোহরাব উদ্দিনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন । স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে সুরতহালের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুক ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং