1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে মাদক সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সাজাপ্রাপ্তসহ ৪  আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি বিডিচ্যানেল ফোর নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান।

গ্রেফতার ৪ জন হলেন, উপজেলা সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের সুরুজ আলী ছেলে মহসিন মিয়া (২৪)কে ১৫ পিস ইয়াবা সহ, ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি আঠারবাড়ি ইউনিয়নের সুন্দাইলপাড়া গ্রামের মৃত ইসকান্দর খাঁর ছেলে আব্দুল আউয়াল (২৪), পৌর শহরের চরনিখলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল মিয়া (২৫) ও মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের আরিফ রায়হান (২১)। 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বিডিচ্যানেল ফোরকে জানান, মাদকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স গ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং