ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সাজাপ্রাপ্তসহ ৪ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি বিডিচ্যানেল ফোর নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান।
গ্রেফতার ৪ জন হলেন, উপজেলা সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের সুরুজ আলী ছেলে মহসিন মিয়া (২৪)কে ১৫ পিস ইয়াবা সহ, ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি আঠারবাড়ি ইউনিয়নের সুন্দাইলপাড়া গ্রামের মৃত ইসকান্দর খাঁর ছেলে আব্দুল আউয়াল (২৪), পৌর শহরের চরনিখলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল মিয়া (২৫) ও মাইজবাগ ইউনিয়নের তেরছাটি গ্রামের আরিফ রায়হান (২১)।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বিডিচ্যানেল ফোরকে জানান, মাদকের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স গ্রহণ করেছে।