1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

মহার্ঘ ভাতা পাবেন সরকারী কর্মকর্তা-কর্মচারীরা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার সাথে কিছুটা হলেও তাল মিলাতে এবার সরকারী কর্মকর্তাদের জন্য মহার্ঘ ভাতা চালু করতে যাচ্ছে সরকার। পেনশনারগণও পাবেন এই সুবিধা।

রবিবার, ১৫ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি জানান, মূল বেতনের সাথে কিছু আর্থিক সুবিধা যোগ করা হবে। তবে সেটা কত তিনি তা স্পষ্ট করেননি।

তিনি আরো জানান, এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি মহার্ঘ ভাতা কত হবে সে বিষয়ে সুপারিশ দিবে। আর তার ভিত্তিতেই ঠিক করা হবে মূল বেতনের সাথে ঠিক কত শতাংশ যোগ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং