1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

কুলিয়ারচরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার,  কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৪ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন  আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার,  বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ নুরুল ইসলাম,  বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা অরুণ চক্রবর্তী, সাংবাদিক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম ও সাংবাদিক মো. সবুজ মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, পাকিস্তানি বাহিনী যখন বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীনতার দ্বারপ্রান্তে তখন জাতিকে মেধাশূন্য করতে আমাদের বুদ্ধিজীবীদের বাসা থেকে তুলে নিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়। 

আলোচনা সভা শেষে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নির্মম হত্যার শিকার শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ  মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মুজাম্মিল হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং