1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার মামলায় কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার  মিছিলে হামলার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার আব্দুল হেকিম (৪৫) কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনয়নের চরপাড়া এলাকার মৃত আ. হাই কুচির  ছেলে ও বৌলাই ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তিনি মামলার এজারভূক্ত আসামি।

রবিবার, ১০ নভেম্বর রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. আব্দুল হাই চৌধুরী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ অগাস্ট বেলা অনুমান ১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে অনেক ছাত্র-জনতা গুরুত্বর আহত হয়।

পরে হামলার ঘটনায় মো. সাজ্জাদ হোসেন বাদি হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার আব্দুল হেকিম ওই মামলার একজন এজহার নামীয় আসামি।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং