1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

হোসেনপুরে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক কিশোরীর। বসত ঘর থেকে ফারজানা আক্তার তৃশা (১৫) নামের এই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ভোরে নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে উপজেলার ধূলিহর গ্রামের মো. আকবরের মেয়ে৷ 

স্থানীয় সুত্রে জানা যায়, এদিন ভোরে নিহতের মা মোছা. হালিমা ফজরের নামাজের জন্য ঘুম থেকে পাশের রুমে মেয়েকে ডাক দেন। মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের মাঝের পাটিশনের ফাকঁ দিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন বিডিচ্যানেল ফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,কিশোরীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং