1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

হোসেনপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে শতভাগ পদোন্নতিসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা।

বৃহস্পতিবার, ৩ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির হোসেনপুর উপজেলা শাখার   উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির হোসেনপুর উপজেলার সভাপতি মাহবুবুর রহমান ফকির, সাধারণ সম্পাদক মো. হাদিউল ইসলাম, মনিরুজ্জামান, আমিনুল ইসলাম, মুফাক্কারুল ইসলাম, মহসিন আলম, সুলতানা নাসরিন, দেওয়ান সাইদ আফরিন প্রমুখ। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধান উপদেষ্টা বরাবর লেখা এক স্মারকলিপি জমা দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং