1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

মিঠামইনে কার ভুলে রেজিস্ট্রেশনের তালিকা থেকে বাদ পড়লো এসএসসি পরীক্ষার্থী রচনা

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

​কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুর গনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর রচনা আক্তারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। নবম শ্রেণিতে নিয়মিত রেজিস্ট্রেশন সম্পন্ন করা এবং দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পরও বোর্ডের রেজিস্ট্রেশনের তালিকায়  শিক্ষার্থী রচনা আক্তারের নাম না থাকায় ফরম ফিলাপ করতে পারছে না সে ।

​ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, ধোবাজোরা গ্রামের হাবিব মিয়ার মেয়ে  রচনা আক্তার   নবম শ্রেণিতে পড়াকালীন যথানিয়মে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে। পরবর্তীতে বার্ষিক পরীক্ষা শেষে  দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়। নিয়মিত ক্লাস করার পাশাপাশি সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষায় অংশ নিয়ে  উত্তীর্ণ হয়।

​কিন্তু চূড়ান্ত  এসএসসি  পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম ফিলাপের জন্য গত ২৩ নভেম্বর  ২হাজার ৫শ  টাকা  বিদ্যালয়ের রশিদের মাধ্যমে জমা দেওয়া হয়। পরবর্তীতে  বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঢাকা  শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনের তালিকায় ওই  শিক্ষার্থীর নাম নেই। ফলে ফরম ফিলাপ আটকে যায় এবং রচনা আক্তারের  এসএসসি পরীক্ষায় বসা নিয়ে দেখা দেয় ঘোর অনিশ্চয়তা।

​এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন ও দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পরও কীভাবে তালিকা থেকে নাম বাদ পড়ল—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা। অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং  শিক্ষার্থীর পরীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

​এ বিষয়ে জানতে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত চন্দ্র বিশ্বাস দায় চাপিয়ে দিচ্ছেন তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদের উপর। তার অবহেলার কারণে নাকি এ অবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীর নাম  রেজিস্ট্রেশন তালিকায়  না  থাকার কারণে  এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।  বিষয়টি নিশ্চিত করা হলেও কীভাবে এই ত্রুটি ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো সমাধান তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে ভুক্তভোগি শিক্ষার্থী ও তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং