
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের পেশাজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৩ অক্টোবর মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকাল ১০টায় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ।
এতে বক্তব্য রাখেন শিক্ষক জুনায়েদুল ইসলাম, অধ্যাপক জহরুল লাল দাস , বীর, মুক্তিযোদ্ধা নরিছলাম সিদ্দিকী , বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাফির উদ্দিন, শিক্ষক সমিতি মিঠামইন উপজেলা শাখার সভাপতি নুরুল আমিন , জুলাই যোদ্ধা রিতা, বিএনপির নেতা ও মিঠামইন বাজার সমিতির সভাপতি শাহরিয়ার আলম তপন, গ্রীস বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন ঠাকুর টিপু, বিএনপির নেতা বাসেত সিকদার, ইমাম মহিউদ্দিন, সাংবাদিক নাসির উদ্দিন হারুন, মাওলানা আবু তাহের , সাবেক সেনা সদস্য আব্দুল বাতেন, শিক্ষক নুরে আলম, দিলকুশ উদ্দিন মানিক, মাওলানা আবুল কাশেম, সাংবাদিক ওমর ফারুক,, বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহিন প্রমুখ।
মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ প্রজন্ম গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তরুণ সমাজ এবং সচেতন নাগরিকরা অংশ নেন।
সভার মূল উদ্দেশ্য ছিল মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, মাদক প্রতিরোধে সামাজিকভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা।
আলোচনায় বক্তারা বলেন, মাদক না বলি জীবনকে হ্যাঁ বলি । মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। মাদক নির্মুলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একসাথে কাজ করতে হবে। প্রতিটি পেশাজীবীকে নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়।
মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ বলেন আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু এখন মাদক দেশটাকে ধ্বংস করে ফেলছে। তাই এখন আমরা মাদকের বিরুদ্ধে দেশটাকে রক্ষার জন্য জিহাদ ঘোষণা করছি।
সভা শেষে সকল বক্তা সম্মিলিতভাবে ঘোষণা দেন, আসুন আমরা সবাই মিলে মিঠামইনকে একটি মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলি।
Leave a Reply