1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

জ্বালানী সংকট নিরসনে আগামী দশ বছরের পরিকল্পনা নিচ্ছে সরকার -পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া: ব্রহ্মপুত্র নদে মাছ অবমুক্ত করার পর শুভেচ্ছা বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

দেশের বিদ্যুত সমস্যা সমানের বিষয়ে  দশ বছরের পরিকল্পনা আগামী জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপন করা হবে। বিদ্যুৎ-সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি জানি সারা বাংলাদেশের মানুষ বিদ্যুতের জন্য কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যার সমাধান একদিনে করা সম্ভব নয়। এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে তাদের অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই সংকট।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন  এবং সেখানে একটি মাঠে উপস্থিত লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় কালে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিার, ১৬ অগাস্ট বেলা সাড়ে ১১ টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন ও সেখানে  মাঠে উপস্থিত লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানসহ কিশোরগঞ্জ -২ আসনের এমপি অ্যাডভোকেট জালাল উদ্দীন, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং