1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

তাজিয়া মিছিলের মধ্য দিয়ে অষ্টগ্রামে পবিত্র আশুরা পালন সম্পন্ন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির পর ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের মধ্য দিয়ে শেষ হয় আশুরার আনুষ্ঠানিকতা।

উল্লেখ্য যে, প্রতি বছর ১ মহররম থেকে ১০ মহররম পর্যন্ত শোকের আবহ নিয়ে এ আশুরা পালন করা হয়।

শুক্রবার, ২৬  জুন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইমাম হোসাইন (রা.) ও কারবালার শহীদদের স্মরণে শোক মিছিল ও তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলগুলো উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় শোকাহত ধর্মপ্রাণ মুসল্লিরা কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

অংশগ্রহণকারীরা বলেন, পবিত্র আশুরা আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার শিক্ষা দেয়। কারবালার ঘটনা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবতার পক্ষে অবস্থান নেয়ার অনুপ্রেরণা জোগায়।

অষ্টগ্রামের ১৯১ বছরের ঐতিহ্যবাহী মহররম পালন উপলক্ষে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন এলাকার মানুষ তাজিয়া মিছিল দেখতে ভিড় করেন। পুরো আয়োজনকে কেন্দ্র করে উৎসবমুখর হলেও ছিল শোকাবহ পরিবেশ।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। শান্তিপূর্ণ পরিবেশে তাজিয়া মিছিল সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে অষ্টগ্রামের এবারের পবিত্র আশুরার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং