1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

ইটনায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

ফান্ড রিকনস্ট্রকশন ইমারজেন্সী এসিসটেন্স প্রজেক্ট প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
বুধবার ২৪ জুন থেকে মেলাটি শুরু হয়ে ২৬ জুন পযর্ন্ত চলবে। ইটনা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলায় নিরাপদ সবজি স্টল, কৃষি যন্ত্রপাতি, নার্সারী, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, উত্তম কৃষি চর্চা, আধুনিক ধান চাষাবাদ, ফলের স্টল, বীজ সার কীটনাশক, অর্ভ্যথনা ও তথ্য স্টলসহ মেলায় মোট ৯ টি স্টল স্থান পায়।
মেলায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারি রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি,শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইটনা উপজেলার কৃষি অফিসার বিজয় কুমার হালদার। সভাপতিত্ব করেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। মেলার ২য় দিনেও র্দশনার্থী ছিল চোখে পড়ার মত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং