1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন ও পথসভা

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

“প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য ও আমাদের ভবিষ্যতের জন্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস  উপলক্ষে ” মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ৫ জুন সকাল ১০ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও পথসভার আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, পরিবেশ দূষণ, নদী-খাল দখল, বৃক্ষ নিধন ও প্লাস্টিক বর্জ্যের কারণে প্রকৃতি আজ হুমকির মুখে পড়েছে। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধনে উপস্থিত ছিলেন বাপা’ র জেলা সভাপতি হামিদা বেগম, সহ-সভাপতি শফিক কবীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, কার্যকরী সদস্য আলমগীর হোসেন, মো. ফারকউজ্জামান, জাহাঙ্গীর আলম , নিরাপদ সড়ক চাই (নিসচা)’র জেলা সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, সদস্য আব্দুল মালেক সজিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং