1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু ‎

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। ‎
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার চাপায় মো. হাফিজ উদ্দিন (৭৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

‎বুধবার, ৩ জুন সকালে পৌর এলাকার পূর্ব দীপেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ উদ্দিন ওই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

‎দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো। এদিকে দুর্ঘটনার পর অটোরিকশা চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

‎হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং