1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

পাকুন্দিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত  অসহায় মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ উদ্বোধন করলেন এমপি জালাল 

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চাল ও নগদ অর্থ বিতরণ করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন ।

সোমবার, ২৫ মে সকাল ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার সবসময় কাজ করে যাচ্ছে। সমাজের অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্যও। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে কিছুটা হলেও স্বস্তি পায়, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এসব সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান (মাসুদ), পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক (মাসুদ), মো. ইরফান উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১ হাজার ৫শ’ জন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হচ্ছে। প্রত্যেককে জনপ্রতি ২০ কেজি করে চাল এবং নগদ ১ হাজার টাকা করে দেয়া হচ্ছে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এ ধরনের সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং