1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

নান্দাইলে দরিল্যা-গয়েশপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে  এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার দরিল্যা-গয়েশপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১৯ এপ্রিল বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শামছ-ই-তাবরীজ রায়হানের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এই বিদায় জানানো হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিউদ্দিনের সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাদেক, এডহক কমিটির অভিভাবক সদস্য আজিজুল হক সবুজ, সিনিয়র সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, আসমা আক্তার, রোজিনা আক্তার, হানিফ মিয়া প্রমুখ। এছাড়া সভাপতির বক্তব্যে সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, “তোমরাই আগামীর ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম ও মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয় ও এলাকার মুখ উজ্জ্বল করতে হবে।” তিনি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ২১ জন এসএসসি পরীক্ষার্থীর হাতে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। বিদায় সংবর্ধনা শেষে পরীক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় অনুষ্ঠানে সাংবাদিক শাহজাহান ফকিরসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং