
কিশোরগঞ্জের নিকলীতে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে আবির হাসান (১৮) নামে এক যুবক খুন হওয়ার অভিযোগে উঠেছে।
শুক্রবার ,৩ এপ্রিল এই ঘটনায় আবির হাসানের বাবা মো. সিদ্দিক মিয়া বাদি হয়ে মাহমুদুল হাসান রিয়ান (২০) ও তার স্ত্রী কেয়া আক্তার (১৮)সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার, ২ এপ্রিল সন্ধ্যার পর উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের হংডাইল হাওরে শাহাবুদ্দিনের ভুট্টাক্ষেতে আবির হাসানের মরদেহের হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার করে নিকলী থানা পুলিশ।
নিহত আবির হাসান (১৮) নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া উত্তরপাড়ার মো. সিদ্দিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হন আবির হাসান (১৮)। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার বাবা মো. সিদ্দিক মিয়া নিকলী থানায় গত ১৩ মার্চ একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার, ২ এপ্রিল সন্ধ্যার আগে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের হংডাইল হাওরে শাহাবুদ্দিনের ভুট্টাক্ষেতে একটি মরদেহের হাড়গোড় ও মাথার খুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে সেখানে যায় নিকলী থানার পুলিশ যায়। মরদেহের কোনো মাংস অবশিষ্ট ছিল না, তবে পড়নের পোষাক দেখে নিখোঁজ আবিরের পরিচয় শনাক্ত করেন তার বাবা সিদ্দিক মিয়া।
এদিকে এই ঘটনায় নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রাম থেকে দুইজনকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ । গ্রেফতার দুইজনের মধ্যে মাহমুদুল হাসান রিয়ান (২০) উপজেলার ভাটিবরাটিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাহমুদুল হাসান রিয়ানের স্ত্রী কেয়া আক্তার (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবির হাসান প্রায়ই তার বন্ধু মাহমুদুল হাসান রিয়ানের বাড়িতে আসা-যাওয়া করতেন। এই কারণে মাহমুদুলের স্ত্রীর সঙ্গে আবিরের সখ্য নিয়ে এলাকায় গুঞ্জন তৈরি হয়। পরবর্তীতে গত ৯ মার্চ বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হন আবির হাসান (১৮)।
নিকলী থানার অফিসার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার দুই আসামিকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করে রিমাণ্ডের আবেদন করা হয়েছে।
Leave a Reply