1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

ইটনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, ভবন, ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা স্মারক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্নে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ইটনা উপজেলা মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

পরে ইটনা উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। এতে সভাপতিত্ব করেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম।  

দিবসটি উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দির গীর্জা ও অন্যান্য উপসানালয়ে বিশেষ মুনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতাল ও এতিমখানা উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ শিশুদের অংশ গ্রহণে মুক্তিযোদ্ধা ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতা সহ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং