1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

কিশোরগঞ্জে আড়ি বিলে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

নূর আহাম্মদ পলাশ।।
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের নিকলি উপজেলায় আড়ি বিলে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট প্রতিন্ত্রী মো.শরীফুল আলম।

এসময় খাল খনন শুধু লোক দেখানোর জন্য নয়, বরং নদী–বিলের সঙ্গে সংযোগ স্থাপন করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

সোমবার, ১৬ মার্চ দুপুরে নিকলি উপজেলার আড়ি বিল এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “এটি কোনো নিছক কর্মসূচি নয় বা লোক দেখানোর উদ্যোগও নয়। খাল খননের মাধ্যমে এলাকার কৃষিকাজ, মৎস্যসম্পদ উন্নয়ন এবং খাদ্য উৎপাদনে সহায়ক পরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, অনেক স্থানে খালের জমি সরকারি হলেও দীর্ঘদিন পানি না থাকায় স্থানীয় কৃষকরা সেখানে সাময়িকভাবে ফসল ফলান। তবে খাল খননের সময় কৃষকদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও সরকার গুরুত্ব দেবে।

পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রাথমিকভাবে নিকলি উপজেলার আড়ি বিল খালের প্রায় ৬০০ মিটার অংশ খননের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং