1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি ইউএনওর

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।

রবিবার, ২২ ফেব্রুয়ারি দুপুরে পাকুন্দিয়া পৌর বাজারের সবজি মহল এলাকায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফল, চাল, মাংস ও মশলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে পণ্যের মূল্যতালিকা যাচাই এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রেতাদেরও অতিরিক্ত মূল্য আদায় বা অনিয়ম দেখলে প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।

ইউএনও রুপম দাস বলেন, “রমজানে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে। ভেজাল ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. মোবারক হোসেনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং