1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

জেলা নরসুন্দা কিন্ডারগার্টেনে জামাই বরণ ও পিঠা উৎসব

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচরে অবস্থিত জেলা নরসুন্দা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে ব্যতিক্রমি আয়োজনে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এলাকার পাঁচজন নতুন জামাইকে ফুলের মালা পরিয়ে ভরন করে নেওয়া হয়। এছাড়া দেশীয় সংস্কৃতির চর্চা এবং শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও পারস্পরিক সখ্যতা বাড়াতে পিঠা উৎসব প্রদর্শন করা হয়। এ সময় শীতের আমেজে ভাপা, চিতই, পাটিসাপটা, দুধপুলি, নকশি পিঠা, মালপোয়াসহ বাহারি পদের পিঠার সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

জেলা নরসুন্দা কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি হাজী আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্কুলের এবতেদায়ী মাদরাসা শাখার উদ্বোধন করেন হয়বতনগর আলীয়া মাদরাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম।

জেলা নরসুন্দা কিন্ডারগার্টেনের পরিচালক আনোয়ার হোসেন মেনন’র সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন হোসেনপুর উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন, হয়বতনগর আলীয়া মাদরাসার অতিথি প্রভাষক আব্দুল্লাহ আল হুমাইদি, সমাজসেবক আব্দুর রাশিদ, শিক্ষানবিশ আইনজীবী শাহ মোঃ আবু হানিফ, মাত্রা ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মারিয়া সুলতানা ঝুমা প্রমুখ।

শেষে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ বেতারের কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা-কর আইনজীবী মাজহার মান্না, জেলা নরসুন্দা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মাসুদা ইয়াসমিন হীরা, ডিএসকের স্বাস্থ্যকর্মী জারিন তানজিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকম-লী-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং