1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ইসলামপুরে মানবিক উদ্যোগ: দোয়া মাহফিল শেষে ১ হাজার ২শ’ অসহায় মানুষের হাতে কম্বল

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার, ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় মরহুমা মোছা. সাফিয়া বেগমের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার, ২৮ জানুয়ারি দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আইড়মারী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে মোট ১ হাজার ২০০ পিস কম্বল বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে পর্যায়ক্রমে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ৫৭ নং ওয়ার্ড টংগী গাজীপুর মহানগর যুবদলের নেতা শাহাবুদ্দিন।

এ সময় তিনি বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানবিক কার্যক্রম শুধু দান নয়, এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১১নং চরপুটিমারী ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. কুদ্দুস খাঁন।

কর্মসূচির আয়োজক সবেল শেখ জানান, এলাকার অসহায় মানুষের কষ্টের কথা মাথায় রেখেই ১ হাজার ২০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন মো. কবির হোসেন শেখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১১ নং চরপুটিমারী ইউনিয়ন( উত্তর ) শাখা যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক ছামিদুল ইসলাম ছানি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এস এম সোরহাব উদ্দিন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছোরগান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও এলাকার সাধারণ মানুষজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং