
ময়মনসিংহের নান্দাইলে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনীদের বিচারের দাবিতে দোয়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ২৬ ডিসেম্বর বিকালে উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চন্ডিপাশা খেলার মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদর নান্দাইল নতুন বাজার টু পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় খেলার মাঠে এসে মিছিল শেষ হয়।
এ সময় মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না”, “খুনিদের ফাঁসি চাই” ‘ইনকিলাব জিন্দাবাদ” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহিদ ওসমান হাদির হত্যাকারীদের এখনও গ্রেফতার করা হয়নি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
Leave a Reply