1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

অষ্টগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ৩, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের কুড়েরপাড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট  সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহতসহ মোট তিনজন আহত হয়েছেন। রবিবারে, ৭ডিসেম্বর দুপুরে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের কুড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত দয়াল দাস (৬০)কে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্য আহতদের মধ্যে পুল্টন দাস (৩০), সহ আরও এক মহিলা  রয়েছে, যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উসমানপুর মৌজার নতুন দাগ নং ১২১/২২ এবং পুরান দাগ নং ১১৬/১১৭–এর মোট ১৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।  রবিবার  জমির কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে এ  সংঘর্ষ বাঁধে।

অভিযোগ অনুযায়ী সংঘর্ষে প্রতিপক্ষের—সুজিত দাস (৩৫),অজিত দাস (৩০),সুভাস দাস (৫০), তাদের বোন জামাই লতিক্রান্ত দাস (৩০), পিতা সুর্য দাস (৬০), কাস্তুল ইউনিয়নের মসজিদ জামের বাড়ি সক্রিয় ছিলো। তাদের দলবদ্ধভাবে দেশি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি কোপের আঘাতে দয়াল দাস গুরুতর আহত হন।

আসামীদের সাথে বিডিচ্যানেলফোর যোগাযোগ করতে চাইলে বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। সকলেই পলাতক আছে বলে স্থানীয় মাধ্যমে জানা যায়।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েব খান বলেন,“জমি নিয়ে পূর্বের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় মামলা নেয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং