1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী।

শুক্রবার, ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বরাটিয়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন,  পোড়াবাড়ীয়া এলাকার শহীদুল্লাহর ছেলে নাইম (২৮) এবং পাইক লক্ষিয়া এলাকার আবুল কালামের ছেলে শরীফ (২২)। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, “আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বরাটিয়া ঈদগাহ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহী নাইম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শরীফ, তার বোন লিজা (২৩) ও পোড়াবাড়িয়া গ্রামের আবু বকরের ছেলে ফাহিমকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথেই শরীফের মৃত্যু হয়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং