1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

পাকুন্দিয়ায় পোনামাছ অবমুক্ত করলেন অ্যাডভোকেট জালাল উদ্দীন এমপি 

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৬-২০২৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

সোমবার, ১৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে পাকুন্দিয়া উপজেলা পরিষদ পুকুর ও এগারোসিন্ধু ইউনিয়নের আদিত্যপাশা এলাকার ভিলভরা বিলে আনুষ্ঠানিকভাবে এই পোনামাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন।

পোনামাছ অবমুক্তকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষায় সরকারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে আমরা স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারব।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমপ দাস জেলা ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং