1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

পুলিশ লাইন্স হাই স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. মিজানুর রহমান শাহীন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পুলিশ লাইন্স হাই স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তি  পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১৩সেপ্টেম্বর  বিকেলে  কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায়, কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়। এ সময় বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ওনাচ,গান,অভিনয় সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের  সভাপতিত্বে  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  মাজহারুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মাসুদা ইসলাম, নির্বাহী প্রকৌশলী  আরিফুল ইসলাম খান ও কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজহারুল ইসলাম বলেন, আমি মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও যারা ভালো রেজাল্ট করতে পারে নাই তাদেরকে আমি বলবো তোমরা আরো বেশি করে চেষ্টা করবে। ইনশাল্লাহ আরো ভালো রেজাল্ট করতে পারবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন,শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়। জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিগণ  উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং