1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

মাদকের টাকা নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের ছুরিকাঘাতে মাদকাসক্ত ছোটভাই নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া: নিহত হৃদয় মিয়া

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা  পারিবারিক কলহ ও মাদকের টাকার জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে রিয়াদ ওরফে গেন্দু (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার মঠখোলা নামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত রিয়াদ ও অভিযুক্ত হৃদয় উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি গ্রামের মৃত আবুল কাশেম ওরফে কালাচাঁনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিয়াদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই নিজের মা ও ভাইকে মারধর করতেন। কর্মসূত্রে বড় ভাই হৃদয় ঢাকায় বসবাস করলেও ঘটনার আগের দিন তিনি বাড়ি ফেরেন।

ঘটনার দিন নিহত রিয়াদ নেশার টাকা ও একটি নতুন মোবাইল ফোন কেনার জন্য তার মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মাকে মারধর শুরু করেন। এ সময় বড় ভাই হৃদয় প্রতিবাদ করলে রিয়াদ ধারালো ছুরি নিয়ে তার দিকে তেড়ে আসেন। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং রিয়াদ ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয়কে আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং