1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

নান্দাইলে দিন-দুপুরে নিরীহ কৃষকের জমি দখল

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে হাবিবুর রহমান নামে এক নিরীহ কৃষকের সাফকাওলা ৩০ শতক জমি দিন-দুপুরে জোরপূর্বকভাবে দখল দিয়েছে প্র্রতিপক্ষ। ক্রয়সূত্রে মালিকানাধীন ওই জমিতে বোরো ধান রোপণ করতে গিয়ে এমন হামলার শিকার হয়েছেন উপজেলার আচারগাঁও ইউনিয়নের হাওলাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে নিরীহ কৃষক মো. হাবিবুর রহমান ভূইয়া (৫০)। পরে তিনি স্থানীয়ভাবে এ ঘটনার কোন বিচার না পেয়ে শনিবার নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, হাবিবুর রহমান ১৯৮৮ সালে ক্রয়সূত্রে দীর্ঘদিন যাবত ওই জমি ভোগদখল করে আসছিলেন। গত রবিবার (১৫ই ফেব্রুয়ারি) দুপুরে কৃষক হাবিবুর রহমান ও তার পরিবারের লোকজন উক্ত জমিতে বোরো ধান রোপণ করতে গেলে একই গ্রামের রবি মিয়া, সাইফুল ইসলাম, আব্দুল গনি ও আবুল কালাম সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয় এবং ওই জমি থেকে ভূক্তভোগী কৃষকে তাড়িয়ে দিয়ে জোরপুর্বক দখলে নিয়ে যায়।
 
এ বিষয়ে ভুক্তভোগী কৃষক জানান, জমিটি এর আগে প্রতিবেশী জনৈক ব্যক্তির কাছে বন্ধক ছিল। বন্ধক ছাড়িয়ে তিনি নিজেই চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে জমি থেকে জোরপূর্বক উঠিয়ে দিয়ে দখলে নেয়। তাদেরকে মোটা অংকের টাকা দিলেই জমি ফেরত দিবে বলে জানায়। স্থানীয় বাসিন্দা সুলতান মাহমুদ ও সুমন মিয়া বলেন, এভাবে কারও সাফকাওলা জমি জোরপূর্বক দখলের চেষ্টা করার ঘটনা দুঃখজনক। দেশে আইন-আদালত বলতে কী কিছু নেই ?  

অপরদিকে প্রতিপক্ষ রবি মিয়া ও সাইফুল ইসলাম ওই কৃষকের জমি দখলের বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ২০ বছর আগে হাবিবুর রহমানের ফুফাতো ভাই মোসা ৯০ হাজার টাকায় আমাদের নিকট জমি বিক্রি করে। এতে হাবিবুর রহমানও জড়িত ছিল। এরপর ওই জমি তারা আমাদেরকে লিখে না দিয়ে অন্যত্র বিক্রি করে দিয়েছে। এখন জমি বেদখল দিয়েছি। টাকা দিলে জমির দখল ছেড়ে দিবো।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং