
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বীর কাশিমনগর ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের ৮৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১৫ ফেব্রুয়ারি দুপুরে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী ও আজীবন দাতা ফজলুল করিম, সালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম বকুল।
এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট মৌলভী আব্দুল করিম মাস্টার সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোখলেছুর রহমান। ধারা বর্ণনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মো. আসাদুল করিম।
অনুষ্ঠানের প্রধান আর্কষণ ছিল স্কাউট ও গার্লস গাইডদের শারীরিক কসরত, দৌড় প্রতিযোগিতা, গোলক নিক্ষেপ, চাতকি নিক্ষেপ, মোরগের লড়াই, মিউজিক্যাল চেয়ার, পুকুর পাড়, সতিনের ছেলে কেউ নেয় না কোলে, দড়ি লাফ, যেমন খুশি তেমন সাজ, বিশেষ ডিসপ্লে ও নৃত্য পরিবেশন ইত্যাদি।
Leave a Reply