1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন

কুলিয়ারচরে গুলিসহ পাইপগান উদ্ধার, গ্রেফতার ১

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে জিয়াউর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতার আসামির দেয়া তথ্যমতে তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি পাইপগান এবং ১৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি রাত পৌনে ৪টার কিছু আগে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ আসামিকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরনবী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও জানান, মামলাটির তদন্ত অব্যাহত আছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং