1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতির জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

 

তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের আকাশ-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. হুমায়ূন রশীদ জুয়েলের শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৩ জানুয়ারি তাড়াইল সদর বাজারে খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ূন রশীদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মো. নূর সালাম খান (বিশিষ্ট লেখক ও কলামিস্ট), দৈনিক জনবাণীর তাড়াইল উপজেলা প্রতিনিধি ও তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল মামুন খান, দ্য ডেইলি কান্ট্রি টুডে’র তাড়াইল উপজেলা প্রতিনিধি মো. জুবায়ের আহমাদ জুয়েল, মো. মাকদুম ছাত্তার রুবেল (দৈনিক ক্রাইম তালাশ), মো. দিলোয়ার হোসেন জিহাদী (দৈনিক সংবাদ বাংলাদেশ), ওমর খান সানী (দৈনিক স্বাধীন সমাচার) এবং বিশিষ্ট সমাজসেবক মো. আবু তাহের।

আলোচনা সভা শেষে সভাপতি মো. হুমায়ূন রশীদ জুয়েলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও পেশাগত সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং